ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের মতবিনিময়

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের মতবিনিময়

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এই ব্যক্তিগত ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এর আগে জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদকে একটি স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ড. খলিলুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।