জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক: সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
আগামীকাল রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয়।
এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জাতীয় কর্মসূচি।
|