বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভর্তির আবেদন শুরু
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পরিচালিত ৩ মাস মেয়াদি এই কোর্সের মোট সময়সীমা ৬০০ ঘণ্টা। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এতে আবেদন করতে পারবেন।
জেলাসমূহ:
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর।
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী।
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল।
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা।
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ।
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি: ১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর। ৩. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে। ৪. কম্পিউটার জ্ঞানসম্পন্ন এবং নিজস্ব ল্যাপটপ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং ন্যূনতম এইচএসসি পাসের সনদ।
সুযোগ-সুবিধা: প্রশিক্ষণে কোনো ফি লাগবে না। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতাসহ সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।
ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ সময়: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
লিখিত পরীক্ষা: ৬ মার্চ ২০২৬ (স্থান ও সময় এসএমএসে জানানো হবে)।
মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।
চূড়ান্ত তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।
অনলাইনে আবেদনের লিংক:
আই.এ/সকালবেলা
|