ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরিশাল, রংপুরসহ দেশের আরও ৫টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসকরা হলেন-
বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনুজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী। কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ২৫ক ধারার উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ