ইমাম-মুয়াজ্জিনদের ভাতা যেন নিয়ন্ত্রণের মাধ্যম না হয়: মুফতি ফয়জুল করীম

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা যেন নিয়ন্ত্রণের মাধ্যম না হয়: মুফতি ফয়জুল করীম

ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম বানালে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “আজকে ওলামায়ে কেরাম ও ধর্মীয় যাজকদের সম্মানিত করা হয়েছে, এতে আমরা আনন্দিত। আমরাও প্রধানমন্ত্রীকে সম্মানিত করতে চাই। তবে আজকের এই সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়। সরকার যেন ইমাম এবং মুয়াজ্জিনদের নিয়ন্ত্রণ না করে; এই সম্মানী যেন তাদের ‘সম্মানিত’ হিসেবেই গণ্য করা হয়।”

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের মর্যাদা তখনই বৃদ্ধি পাবে যখন তাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া হবে। কোরআন ও হাদিসের পরিপন্থী কোনো কথা না বলা পর্যন্ত যেন তাদের ওপর কোনো বাধা আরোপ না করা হয়। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের চাকুরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালা তৈরির আহ্বান জানান তিনি।

এ সময় আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে তিনি নতুন একটি দাবি উত্থাপন করে বলেন, সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থীর চারিত্রিক সনদপত্র ইমামদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করা উচিত।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন