নিউইয়র্কে সমকামীদের জন্য মুসলিম মেয়রের নতুন দপ্তর

নিউইয়র্কে সমকামীদের জন্য মুসলিম মেয়রের নতুন দপ্তর

যুক্তরাষ্ট্রের  নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি সমকামী ও ট্রান্সজেন্ডার ইস্যুতে নতুন একটি দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার কার্যালয়ের অধীনে LGBTQIA+ বিষয়ক একটি বিশেষ দপ্তর চালু করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই দপ্তরের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী অধিকারকর্মী টেইলর ব্রাউনকে। তিনি দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার ও যৌন সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কাজ করে আসছেন।

সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, এই নিয়োগের মাধ্যমে ব্রাউন নিউইয়র্ক সিটি সরকারের কোনো দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

তবে এ সিদ্ধান্ত ঘিরে সামাজিক ও ধর্মীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতাদর্শকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতে পারে। বিশেষ করে একজন মুসলিম মেয়রের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

অন্যদিকে সিটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন দপ্তরটি শহরের বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করবে।

এন.এ/সকালবেলা



মন্তব্য করুন