ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দুই দেশ থেকে ফেরত এলো ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট
সঠিক ঠিকানা না পাওয়ায় মালয়েশিয়া থেকে প্রায় ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা নিশ্চিত করা না যাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে পোস্টাল ব্যালটে জালিয়াতির সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ