সংগীত দিবসের আয়োজনে আজ যা থাকছে

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সংগীত দিবসের আয়োজনে আজ যা থাকছে

বিনোদন ডেস্ক: বিশ্ব সংগীত দিবস ২০২৬ উদযাপনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি আজ ২১ জুন শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলবে।

আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ ‘সংগীত সন্ধ্যা’। উদ্বোধনী দিনের উল্লেখযোগ্য আকর্ষণগুলো হলো:

দেশের ১০ জন বরেণ্য কণ্ঠশিল্পী সংগীত পরিবেশন করবেন। তালিকায় রয়েছেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মন্ডল ও আলিফ আলাউদ্দিনসহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন