নববর্ষের বিশেষ আয়োজন ‘বৈশাখ এলো রে’

নববর্ষের বিশেষ আয়োজন ‘বৈশাখ এলো রে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে দুরন্ত টিভি নিয়ে আসছে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখ এলো রে’। নতুন বছরকে বরণ করে নিতে চ্যানেলটির এই বর্ণাঢ্য আয়োজনটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটি পহেলা বৈশাখ দুপুর ১২টা এবং রাত ৮টায় দুরন্ত টিভির পর্দায় প্রচারিত হবে।

বিশেষ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পীদের নান্দনিক কোরিওগ্রাফিতে নাচের মুদ্রা ফুটিয়ে তোলা হয়েছে, যার নৃত্য পরিচালনায় ছিলেন মোহাম্মদ হানিফ। গানে গানে বৈশাখী আবহ তৈরি করেছেন কণ্ঠশিল্পী সুনিপুণ বড়ুয়া চৌধুরী, ইরা রায় ও প্রাচ্য। শিশু-কিশোরসহ সব বয়সী দর্শকদের বৈশাখী আমেজ দিতে অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ সাজে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন