ভিড়ের মধ্যে রাশমিকাকে আগলে রাখলেন কৃতি সেনন

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
ভিড়ের মধ্যে রাশমিকাকে আগলে রাখলেন কৃতি সেনন
সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শাহিদ কাপুর, কৃতি সেনন ও রাশমিকা মান্দানা তাদের আসন্ন ছবি ‘ককটেল ২’-এর প্রচারণায় গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন।

পুণের একটি শপিং মলে আয়োজিত ফ্যান ইভেন্টে উপস্থিত হাজারো ভক্তের কারণে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ভিড়ের চাপে তিন তারকাই এগোতে পারছিলেন না। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বহু মানুষ কাছাকাছি চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই বিশৃঙ্খলার মধ্যেই একটি মুহূর্ত নজর কাড়ে, যেখানে কৃতি সেনন ভিড়ের মধ্যে রাশমিকা মান্দানাকে শক্ত করে আগলে ধরেন এবং নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে সরিয়ে নেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আয়োজকরা জানান, শুরুতে এটি ছিল সাধারণ ফ্যান মিট আয়োজন, তবে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় শাহিদ কাপুরকে কিছুটা বিরক্ত দেখায় বলেও জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমাটি।

মন্তব্য করুন