ফের মা-বাবা হচ্ছেন রণবীর-দীপিকা, মেয়ের মাধ্যমেই দিলেন সুখবর

ফের মা-বাবা হচ্ছেন রণবীর-দীপিকা, মেয়ের মাধ্যমেই দিলেন সুখবর

 দীর্ঘদিনের বিবাহবিচ্ছেদ জল্পনায় জল ঢেলে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে ভক্তদের এই আনন্দের খবর জানান তারা। বেশ কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে তারকা দম্পতি নিজেই সেই জল্পনায় সিলমোহর দিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে রণবীর ও দীপিকা তাদের প্রথম সন্তান দুয়ার একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ছোট্ট দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট এবং তার মাধ্যমেই স্পষ্ট করা হয়েছে যে পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। পোস্টটি শেয়ার করার মুহূর্তেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও এই তারকা জুটিকে শুভেচ্ছায় সিক্ত করছেন। মূলত পরিবারের এক আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করেই এই ঘোষণাটি সাজানো হয়েছে, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর ও দীপিকা। এরপর থেকেই তারা বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে নিজেদের জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রেখেছেন। ২০২৪ সালে তাদের প্রথম সন্তান দুয়ার জন্মের মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু হয়েছিল এই দম্পতির জীবনে। এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে রণবীর-দীপিকার পরিবারে বইছে খুশির জোয়ার।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন