কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের শুভেচ্ছা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে (ভিপি সোহেল) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম আজগর এবং আলিফ আহমেদ লিমনের নেতৃত্বে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। দলের দুঃসময়ে ত্যাগী ভূমিকা ও বিগত শাসনামলে কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হওয়া এই নেতাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
এন.এ/সকালবেলা
|