ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
করেসপনডেন্ট, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কোনো আগাম ঘোষণা ছাড়াই সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
স্থানীয় প্রশাসন জানায়, শিক্ষামন্ত্রীর এই পরিদর্শনে কোনো প্রটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা ছিল। অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করায় মন্ত্রী কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত সংশ্লিষ্ট কেউই বিষয়টি টের পাননি।
পরিদর্শনকালে জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এসময় তিনি ওই কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রীর এমন ঝটিকা অভিযানে পরীক্ষা কেন্দ্রগুলোর শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন তদারকি অব্যাহত থাকবে বলে মন্ত্রীর সফরসঙ্গী সূত্রে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ