ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: গ্ল্যামার আর আত্মবিশ্বাসের মিশেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করা তানজিয়া জামান মিথিলার এবার ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ মুকুটজয়ী এই মডেল তাঁর প্রথম বাংলা সিনেমাতেই পাশে পাচ্ছেন দেশের মেগাস্টার শাকিব খানকে। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি বনানীতে একটি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিথিলা এই সিনেমা নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন। গত ১৮ এপ্রিল থেকে সিনেমাটিতে নিজের অংশের শুটিং শুরু করেছেন তিনি।
মিথিলার কণ্ঠে উচ্ছ্বাস: শাকিব খানের সঙ্গে কাজ করাকে ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন মিথিলা। তিনি বলেন, "শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে বড় বিষয়। এটি আমার ক্যারিয়ারের শক্ত ভিত গড়ে দেবে। তবে শুধু বড় তারকা নয়, আমি সিনেমার গল্প এবং নিজের চরিত্রের ওপর বেশি গুরুত্ব দিয়েছি।"
বলিউড থেকে ঢালিউড: মিথিলা এর আগে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নিজের খাতা খুলেছিলেন। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার জন্য দেশের বাইরে থাকাকালীনই তিনি ‘রকস্টার’ সিনেমার প্রস্তাব পান। ছোটবেলার স্বপ্ন পূরণে এই সুযোগটি তিনি সানন্দে লুফে নেন। বিভিন্ন নামী বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে ঢালিউডে এক নতুন সম্ভাবনার দুয়ার।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ