ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন মোট ৭৮ হাজার ৫শ জন যাত্রী। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে ১৭১ জনের একটি মেডিকেল টিম।
উল্লেখ্য, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য 'নুসুক কার্ড' বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল আইডেন্টিফিকেশনের মাধ্যমেই সৌদি আরবে সব ধরনের সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশেই এই কার্ড সংগ্রহ করতে পারছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা এই কার্ড সংগ্রহ করবেন সৌদি আরবে তাদের নিজ নিজ হোটেল লবি থেকে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ