ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আমেনা আক্তার (২৪) এবং পৌর শহরের রাধানগর গ্রামের কামাল মিয়ার স্ত্রী ফুল বানু (৪২)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মসজিদ পাড়া বাইপাস এলাকা থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ