ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত গণবিজ্ঞপ্তি

ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা দ্রুত উত্তীর্ণ হতে যাচ্ছে এবং বর্তমানে সংশ্লিষ্ট দেশে ফিরে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে:

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন: এসব দেশে অবস্থানরত কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে। 

কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত: এই তিন দেশের সরকার ইতোমধ্যে যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন