ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া : বরিশাল থেকে বানারীপাড়ায় ফেরার পথে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. সোহাগ নামের এক ব্যাংক কর্মকর্তা। এ সময় তার কাছে থাকা ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে প্রতারক চক্র। বর্তমানে তিনি পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মো. সোহাগ এবি (AB) ব্যাংকে কর্মরত। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বলাহার গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মো. সোহাগ এবি ব্যাংকের বরিশাল শাখা থেকে ৩ লক্ষাধিক টাকা উত্তোলন করে বাসে করে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাসের ভেতরেই অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
পরবর্তীতে বাসের যাত্রী ও শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার জ্ঞান ফেরাতে চিকিৎসা চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ