তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে জরুরি ব্রিফিং

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে জরুরি ব্রিফিং
প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভ্যন্তরীণ মিলনায়তন ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তবে এই বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কোন কোন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বা চলমান পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরা হবে, সে বিষয়ে প্রেস উইং থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, দেশের সামগ্রিক পরিস্থিতি ও সরকারের নীতিগত কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করা হতে পারে।

মন্তব্য করুন