শাপলা চত্বরের ঘটনায় সাবেক দুই মন্ত্রী ইনু ও রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত হত্যা মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন বিচারালয়। একই সাথে উক্ত দিনে সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সংশ্লিষ্ট এই আদেশ জারি করেন।
এর আগে সকালে এ মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ৯ জন আসামিকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশ হেফাজতে যাদের ট্রাইব্যুনালে আনা হয় তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ কেন্দ্রিক সেই দিনের ঘটনায় এ পর্যন্ত মোট ৬১ জন নিহতের তথ্য তালিকাভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ জনের সুনির্দিষ্ট পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও ইমরান এইচ সরকারসহ অন্তত ৩০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত তথ্যাবলী ও বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতে
|