আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী প্রজন্মকে সুন্দর এবং বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া। অতীত প্রজন্ম ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া।’

শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত এই অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। মন্ত্রী নিজে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ বছর সম্মাননা পেয়েছেন— বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, ডা. আব্দুল লতিফ (চিকিৎসা ও মানবসেবা), জামিল আহমেদ খন্দকার (জনকল্যাণ), ডা. গোলাম শাহজাহান (চিকিৎসা ও সামাজিক উন্নয়ন) এবং বদরুল হুদা জেনু (ক্রীড়া)।

মন্তব্য করুন