যেসব এলাকায় আজ রাতে টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
যেসব এলাকায় আজ রাতে টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আজ শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) কর্তৃপক্ষ গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার রাত ৮টা থেকে শুরু করে আগামীকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই ১০ ঘণ্টা কাঁচপুর থেকে শুরু করে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা, ভুলতা মোড় এলাকা এবং মুড়াপাড়া ও লক্ষনখোলা ডিআরএসের (ডিহাইড্রেশন রেগুলেটিং স্টেশন) আওতাধীন সমস্ত শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এর পাশাপাশি এই স্টেশনগুলোর আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বল্পতা বা লো-প্রেসার বিরাজ করতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে নির্ধারিত সময়ের পর মেরামত কাজ শেষ হওয়া মাত্রই গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

মন্তব্য করুন