ইরানের কাছে মাত্র ২১-২২ শতাংশ ক্ষেপণাস্ত্র বাকি আছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের এখনও প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ট্রাম্প এমন এক সময়ে এ তথ্য সামনে আনলেন, যখন ইরান উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
সাক্ষাৎকারে নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের এখনও সক্ষমতা রয়েছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। শতাংশের হিসাবে বলতে গেলে, তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ বা ২২ শতাংশ এখনও অবশিষ্ট রয়েছে।’
অবশ্য এর আগে গত মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাত্র ১৮ শতাংশ অবশিষ্ট আছে। একই সঙ্গে তিনি এর আগে বহুবার দাবি করেছেন যে, মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তার সর্বশেষ এই মন্তব্যে এটি স্পষ্ট যে, পূর্বের দাবির চেয়ে ইরানের হাতে এখনও বেশি সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।
|