মিথ্যা মামলায় নিজামীকে হত্যা করা হয়েছে: জামায়াত আমির

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
মিথ্যা মামলায় নিজামীকে হত্যা করা হয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা নিজামী ছিলেন একজন বিশ্বখ্যাত আলেমে দ্বীন ও দূরদর্শী রাজনীতিবিদ। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার সাজানো মামলায় ২০১৬ সালের ১০ মে রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে।

বিবৃতিতে আরও বলা হয়, সাবেক এই মন্ত্রী সংসদ ও সরকারে থাকাকালীন অত্যন্ত সততা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। বিশেষ করে শিল্পখাতের উন্নয়ন ও কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতিতে তাঁর অবদান অনস্বীকার্য। মাওলানা নিজামীর অসমাপ্ত কাজ বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

মন্তব্য করুন