ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার গাড়ি

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের ফলে ইরানে প্রায় ৩০ হাজার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এবং ইরান ইন্স্যুরেন্সের যৌথ মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অধিকাংশ গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। যেসব গাড়ির ক্ষতির পরিমাণ ৩০ মিলিয়ন তুমান বা প্রায় ৩৮৭ মার্কিন ডলারের নিচে, সেগুলোর ক্ষতিপূরণ গত কয়েক সপ্তাহেই পরিশোধ করা হয়েছে।

এর বেশি আর্থিক ক্ষতির ক্ষেত্রে আবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে এসব ক্ষতিপূরণও পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন