লিভার ভালো রাখে যেসব খাবার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
লিভার ভালো রাখে যেসব খাবার

সাধারণত শোয়ার ভুল ভঙ্গি, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা বা কঠিন ব্যায়ামের ফলে ঘাড় ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে ব্যথার সাথে যদি জ্বর, বমি বমি ভাব বা প্রচণ্ড দুর্বলতা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণ কারণে হওয়া ঘাড় ব্যথা উপশমে আয়ুর্বেদিক কিছু ঘরোয়া সমাধান বেশ কার্যকর হতে পারে।

আদা: আদায় রয়েছে প্রদাহ-বিরোধী উপাদান। এক টুকরো তাজা আদা কুচিয়ে ফুটন্ত পানিতে ভিজিয়ে আদা চা তৈরি করে দিনে তিনবার পান করতে পারেন। এছাড়া গ্রেট করা আদা কাপড়ে জড়িয়ে ঘাড়ের ব্যথার স্থানে সেঁক দিলেও দ্রুত উপশম মেলে।

হলুদ: গাঁটের ব্যথা ও ফোলাভাব কমাতে হলুদ অত্যন্ত কার্যকর। এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ মিশিয়ে পান করলে ভেতর থেকে আরাম পাওয়া যায়। এছাড়া হলুদের সাথে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে প্রলেপ হিসেবে লাগানো যেতে পারে।অ্যাপেল সিডার

 ভিনেগার: এটি ঘাড় ব্যথার একটি চমৎকার প্রতিকার। তুলোর প্যাড অ্যাপেল সিডার ভিনেগারে ভিজিয়ে ঘাড়ের ব্যথার জায়গায় কিছুক্ষণ রেখে দিন। এছাড়া এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে পান করলে তা শরীরকে ভেতর থেকে নিরাময় করতে সাহায্য করে।

ঘাড়ের মাংসপেশিকে শিথিল করতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এই প্রতিকারগুলো বেশ সহায়ক। তবে দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন