সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৬ মে ২০২৬) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন্নেছা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রদান করেন। শোকবার্তায় তিনি মরহুমার শিক্ষাজীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, "একজন শিক্ষক হিসেবে তিনি সমাজ ও রাষ্ট্রের শিক্ষাক্ষেত্রে যে অনবদ্য অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, "আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমাকে ক্ষমা ও রহম করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারেন, সেই দোয়া করছি।"

মন্ত্রণালয় ও বিএনপির পক্ষ থেকেও ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন