দেশের হকিতে নতুন মোড়

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
দেশের হকিতে নতুন মোড়

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব পেয়েছেন দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক। পূর্ববর্তী অ্যাডহক কমিটি নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে ব্যর্থ হওয়ায় তা বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে, সেখানেই এই গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনীত করা হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ হকি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী সময়মতো নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ও বিলুপ্ত করা হয়েছে। একই আইনের আওতায় দেশের হকির কার্যক্রম গতিশীল করতে নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন গঠিত এই অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, কটন গ্রুপের চেয়ারম্যান ও উষা ক্রীড়া চক্রের শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, elite পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. রাফিউল হক।

প্রজ্ঞাপনে এনএসসি আরও জানায়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুযায়ী গঠিত এই নবনির্বাচিত অ্যাডহক কমিটিকে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে ফেডারেশনের সাধারণ নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন অ্যাডহক কমিটি দেশব্যাপী কার্যকর হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ২৯ সদস্যের পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি:

  • সভাপতি: হাসান মাহমুদ খাঁন (বিমানবাহিনী প্রধান)

  • সহ-সভাপতি: সাজেদ এ আদেল, শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অবঃ), সেলিম আহমেদ, মো. রাফিউল হক।

  • সাধারণ সম্পাদক: ইশতিয়াক সাদেক

  • যুগ্ম সম্পাদক: আরিফুল হক প্রিন্স, মো. সরাফত মিয়া

  • কোষাধ্যক্ষ: মিজানুর রহমান ডন

  • সদস্যবৃন্দ: নাজিরুল ইসলাম নাজু, মো. ইউসুফ আলী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মাহবুব হারুন, রাসেল মাহমুদ জিমি, কামরুল ইসলাম কিসমত, আশরাফুল আলম বাবলু, মোস্তাফিজুর রহমান মামুন, মো. ফারুক আহমেদ, আবু ইয়াসিন মো. মাসুদ রানা, সাফায়েত হোসেন ডালিম, এ এন এম মামুন উর রশিদ, রাহুল কান্তি রায়, শাহিন হালিম ডন, মালিক আব্দুল্লাহ আল-امین সাদী, শফিকুল ইসলাম লিটু, নুর হোসাইন, বদরুল ইসলাম দিপু এবং মো. আকিল সিদ্দিক।

মন্তব্য করুন