সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদমজী নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১ নম্বর সংবলিত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং তাঁর দেহ থেঁতলে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালক মনিরুজ্জামানকে (৪৫) আটক করে থানায় নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের সন্ধান ও পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়ের করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন