মেট্রোরেলের ৩ বড় প্রকল্পে ২.৫ লাখ কোটি টাকা অনুমোদন দিল একনেক

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
মেট্রোরেলের ৩ বড় প্রকল্পে ২.৫ লাখ কোটি টাকা অনুমোদন দিল একনেক
একনেক সভা শেষে জোনায়েদ সাকির সংবাদ সম্মেলন এবং ঢাকায় চলন্ত মেট্রোরেল।

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের যোগাযোগ অবকাঠামো ঢেলে সাজাতে ৩টি মেট্রোরেল প্রকল্পে একসংগে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি নতুন ও ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রকল্পগুলোর সার্বিক দিক তুলে ধরেন। অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্পের একটি হলো নতুন প্রকল্প এবং অন্য দুটি হলো জাপানের অর্থায়নে চলমান প্রকল্পের সংশোধিত বাজেট প্রস্তাবনা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো:

  • এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর): ৩১.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই পাতাল ও উড়াল মেট্রোরেল রুটে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

  • এমআরটি-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা): ২০ কিলোমিটার দীর্ঘ এই পাতাল ও উড়াল মেট্রো প্রকল্পের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

  • এমআরটি-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি): ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এই নতুন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। গাবতলী থেকে দাশেরকান্দি রুটের মধ্যে হাতিরঝিল অংশটি টানেলের (পাতাল) মাধ্যমে এবং আফতাবনগর থেকে পরবর্তী অংশটি উড়ালপথে নির্মিত হবে। এই প্রকল্পে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা প্রকল্প ঋণ হিসেবে যৌথভাবে দেবে এডবিি (ADB) ও দক্ষিণ কোরিয়া (EDCF)।

সারাদেশের বড় বড় অবকাঠামোগত ও উন্নয়ন প্রকল্পের তথ্য জানতে ক্লিক করতে পারেন পরিকল্পনা বিভাগ-এর পোর্টালে। এছাড়া মেট্রোরেল সংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্যের জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিশিয়াল সাইট DMTCL Portal ভিজিট করতে পারেন।

মন্তব্য করুন