মাদকসেবী ও ভবঘুরেদের আস্তানা ভৈরব স্বাস্থ্য উপকেন্দ্র: অবিলম্বে উচ্ছেদ ও নিরাপত্তার দাবি

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
মাদকসেবী ও ভবঘুরেদের আস্তানা ভৈরব স্বাস্থ্য উপকেন্দ্র: অবিলম্বে উচ্ছেদ ও নিরাপত্তার দাবি

নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্পদ ব্যবস্থাপনা এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে ভৈরবের বিভিন্ন মার্কেট ও চ্যারিটেবল ডিসপেনসারি পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী। একই সঙ্গে বখাটেদের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং ডেঙ্গুর হাত থেকে এলাকাকে বাঁচাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এ তদারকি ও অভিযান পরিচালনাকালে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভৈরব উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পরিষদের কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও অভিযান শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট যানজট ও হকারমুক্ত রাখা এবং ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলের কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং অনৈতিক ও বখাটেদের আস্তানা উচ্ছেদে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সাধারণ মানুষের খোঁজখবর রাখা এবং সেবামূলক উদ্যোগগুলোর পরিধি আরও বাড়িয়ে তুলতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের এমন মাঠপর্যায়ের তদারকি ও কার্যকর পদক্ষেপ ভৈরবের জনজীবনকে আরও স্বস্তিদায়ক করতে এবং স্থানীয় উন্নয়নকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এআইএল/সকালবেলা