কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সামাজাদ জসিম, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ মো. শফিক মিয়া ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল হরিপুর গ্রামে শফিক মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় শফিকের ঘর তল্লাশি চালিয়ে ১৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কসবা থানা-পুলিশ জানিয়েছে, এলাকা মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।