কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির, সচিব হৃদয়

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির, সচিব হৃদয়

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলার আওতাধীন কবিরহাট উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে জহিরুল ইসলাম জহিরকে আহ্বায়ক, ইব্রাহিম ফরহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তানভীর হাসান জহিরুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া এতে ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১০ জনকে সদস্য রাখা হয়েছে।

অনুমোদিত কমিটির নির্দেশনায় জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে কবিরহাট উপজেলা ছাত্রদলের দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন