ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শহীদ মিনারে ফুল দিতে এসে তোপের মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় তাঁদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন একদল জনতা। পরে তাঁদের ধাওয়া দিয়ে শহীদ মিনার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টা নাগাদ এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর ছবি সংবলিত একটি ব্যানার নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন।
তাঁদের দেখে ভুয়া স্লোগান দিতে দিতে একদল এগিয়ে আসে। পরে তাঁদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। বিনা বাধায় ব্যানার দিয়ে তাঁরাও শহীদ মিনার এলাকা থেকে সরে পড়েন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ