ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আমিনুল হক। কারচুপি করে ধানের শীষের প্রার্থীকে হারানো হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আমিনুল হক বলেন, “সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল। ভোটের দায়িত্বে নিয়োজিতরা জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে বের করে দিয়েছে।”
ভোটের দিন প্রিসাইডিং অফিসারও ব্যালটে সিল মেরেছে অভিযোগ তুলে আমিনুল বলেন, “১১ ফেব্রুয়ারি রাতে জামায়াতের প্রার্থী ভোটকেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের রুমে গেছে। কয়েকটি কেন্দ্রে টার্গেট করে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল শিটে এজেন্টদের কোনও স্বাক্ষরও নেই।”
তিনি অভিযোগ করেন, ভোটের ফলাফল প্রভাবিত করতে সরকারি মহলেরও ভূমিকা ছিল।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৬ আসনে তীব্র লড়াইয়ের পর দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে আব্দুল বাতেন পেয়েছেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট। বিএনপি প্রার্থী আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে এই আসনে জামায়াত প্রার্থীর বিজয়ী হয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ