শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি

ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাঁরা মাজার দুটিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এই জিয়ারত কর্মসূচিতে অংশ নেন বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

দলীয় সূত্র জানায়, নির্বাচনে বিপুল বিজয়ের পর দলের প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবায় আত্মনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। জিয়ারতকালে নবনির্বাচিত এমপিরা বগুড়াকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন