অর্থনীতির সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করতে চায় সরকার: মির্জা ফখরুল
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: দেশের অর্থনীতির সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও দূরদর্শী নেতৃত্ব বাস্তবায়নে যুবদল আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের হাতে দায়িত্ব দেয়ার মাধ্যমেই সরকার দেশকে নতুনভাবে এগিয়ে নিতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার দক্ষ ও যোগ্য জনগোষ্ঠী গঠনে পুরোপুরি বদ্ধপরিকর।
|