এবারের ঈদে মিলছে ১০ দিনের মেগা ছুটি

এবারের ঈদে মিলছে ১০ দিনের মেগা ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্যালেন্ডার ও ছুটির তালিকা অনুযায়ী, সামান্য কৌশলী হলেই এবার টানা ৭ থেকে ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এবারের ঈদে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

ছুটির সমীকরণ: ঈদের মূল ছুটির আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি নিশ্চিত হবে। তবে ছুটির আমেজ এখানেই শেষ নয়। ঈদের ছুটির পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এর পরের দুদিন অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ—এই দুই দিনের অতিরিক্ত ছুটি ম্যানেজ করতে পারেন, তবে সব মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ এক অবকাশ যাপনের সুযোগ পাবেন তিনি। যা রাজধানী ছেড়ে দূরদূরান্তে থাকা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য একটি দারুণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন