স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন জার্মান রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জার্মানি ও বাংলাদেশ উভয়েই গণতান্ত্রিক মূলবোধে বিশ্বাসী মিত্র দেশ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের গণতান্ত্রিক ইতিহাসের পরিক্রমা তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় বৈষম্য ও শোষণের শিকার হয়েছে। আওয়ামী লীগের গত ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গুম, খুন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জনগণের গণঅভ্যুত্থানের পর আজ দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দীর্ঘ দেড় দশকের শাসন মুক্ত হয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথযাত্রা সুগম হওয়াকে স্বাগত জানান। বর্তমান নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে জার্মান সরকারের সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
সাক্ষাতে উভয় পক্ষ জার্মানি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় তেল-গ্যাস কূপ অনুসন্ধান ও সার কারখানা স্থাপনের বিষয়ে জোর তাগিদ দেন। স্পিকার এ সময় বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় কূটনৈতিক নীতি ও বৈদেশিক বিষয়াবলি সংক্রান্ত আরও তথ্যের জন্য