দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব: চমক

দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব: চমক

 ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়েও বিচলিত নন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বরং নিজের রাজনৈতিক ক্যারিয়ারের এই শুরুকে ‘পরাজয় নয়, উদযাপন’ হিসেবে দেখছেন তিনি। সোমবার (২০ এপ্রিল) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।

চমক বলেন, "আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব। যারা ট্রল করে আমাকে থামিয়ে দিতে চাচ্ছেন, তাদের ধারণা ভুল। আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে, শেষ কোথায় হবে সেটা আপনাদের বোঝা উচিত।"

বিএনপির মনোনয়ন তালিকায় স্থান না পাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, "মনোনয়ন পাইনি বলে কোনো আক্ষেপ নেই। যারা দীর্ঘ দিন দলের জন্য কাজ করেছেন, দল তাদের সঠিক মূল্যায়ন করেছে। যোগ্য প্রার্থীরাই আগে সুযোগ পাবেন, এটাই স্বাভাবিক। আমি মাত্র শুরু করলাম, খেলা তো সামনে হবে। আগামীতে জাতীয় নির্বাচন করার পরিকল্পনাও আছে আমার।"

উল্লেখ্য, বিএনপি ঘোষিত সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের চূড়ান্ত তালিকায় চমকের নাম না থাকলেও ফরিদা ইয়াসমিনসহ অভিজ্ঞ ও রাজপথের নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। চমক জানান, মনোনয়ন না পেলেও দেশের জন্য এবং দলের হয়ে কাজ চালিয়ে যাবেন তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন