ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাঁর অভিনয়শৈলীর পাশাপাশি ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে ভক্তদের কাছে সবসময়ই রহস্যের আধার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অদ্ভুত খাদ্যাভ্যাস ও শুটিং সেটের প্রিয় খাবার নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
শুটিং সেটের ‘জাতীয় খাবার’: জয়া আহসান জানান, শুটিং সেটে বিশেষ একটি খাবার না পেলে তাঁর মেজাজ খিটখিটে হয়ে যায়। তিনি বলেন, “শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পিঁয়াজ না খেলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের জাতীয় খাবার।” এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তাঁর জন্য অপরিহার্য।
প্যাস্কিটেরিয়ান জীবন ও মানসিক টানাপোড়েন: গত তিন বছর ধরে নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ (যারা মাছ খায় কিন্তু মাংস বর্জন করে) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন জয়া। তবে প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বর্তমানে তাঁর মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন এসেছে। তিনি বলেন, “ইদানিং ডিম বা মাছ খেতেও অস্বস্তি হয়। চিকেন খেলে মনে হয় কোনো অবলা প্রাণীর খাবার খেয়ে ফেলছি।” তবে প্রোটিন গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
কাঁচা সবজি ও দেশি খাবার: বিলাসবহুল ডায়েট নয়, বরং দেশি খাবারে অভ্যস্ত জয়া ছোটবেলা থেকেই সবজি ও অনেক কিছু কাঁচা খেতে পছন্দ করেন। তাঁর মতে, শরীরের পাশাপাশি আত্মার তৃপ্তির জন্যও পরিমিত আহার প্রয়োজন।
জয়া আহসানের এই বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস প্রমাণ করে যে, কঠোর ডায়েট নয়, বরং রুচিবোধ ও সচেতনতাই তাঁর চিরযৌবনা রূপের গোপন রহস্য।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ