ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: একাকী ভ্রমণ অনেকের কাছে স্বাধীনতার প্রতীক হলেও স্পেনের এক নারীর জীবনে তা বয়ে এনেছে চরম ট্র্যাজেডি। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তথ্যচিত্র সিরিজ ‘দ্য টিকটক কিলার’ তুলে ধরেছে ডিজিটাল যুগের এক ভয়ংকর প্রতারণা ও হত্যাকাণ্ডের সত্য কাহিনি।
অচেনা বন্ধুত্ব, করুণ পরিণতি: ৪২ বছর বয়সী ভ্রমণপ্রেমী এস্থার এসতেপা স্পেনে একা ঘুরতে গিয়ে পরিচয় পান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোসে হুরাডো মন্টিলার সাথে। প্রথম দেখায় মন্টিলা ছিলেন বন্ধুসুলভ ও প্রাণবন্ত। ২০২৩ সালের আগস্টে তাঁরা একসাথে দীর্ঘ পথ ভ্রমণে বের হন। পথিমধ্যে এস্থার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ছাড়া পাওয়ার পরই রহস্যজনকভাবে নিখোঁজ হন।
পরিবারের সন্দেহ ও অনুসন্ধান: নিখোঁজ হওয়ার পর এস্থারের পরিবার তাঁর ফোন থেকে অদ্ভুত কিছু বার্তা পায়। কিন্তু তাঁর মা হোসেপা পেরেজ নিশ্চিত ছিলেন যে, সেই বার্তার ভাষা তাঁর মেয়ের নয়। পুলিশ শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরিবার নিজেরা অনুসন্ধান চালিয়ে মন্টিলার সন্ধান পায়, যিনি শেষবার এস্থারের সাথে ছিলেন।
ভয়ংকর অতীতের উন্মোচন: ইন্টারনেটে অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসে মন্টিলার আসল পরিচয়। তিনি কোনো সাধারণ ট্রাভেল ব্লগার নন, বরং অতীতে চারটি হত্যাকাণ্ডের জন্য দণ্ডপ্রাপ্ত একজন খুনি। অথচ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেকে একজন সহানুভূতিশীল ভ্রমণসঙ্গী হিসেবে উপস্থাপন করতেন। তাঁর টিকটক ভিডিও, জিও-ট্যাগ এবং পোস্টগুলোই পরবর্তীতে পুলিশের জন্য ডিজিটাল ট্রেইল হিসেবে কাজ করে।
সত্যের মুখোমুখি: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এস্থারের খুলি এবং জুনে তাঁর শরীরের বাকি অংশ উদ্ধার করা হয়। মন্টিলা বর্তমানে এই হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় অভিযুক্ত এবং তাঁর বিচার প্রক্রিয়া চলমান।
‘দ্য টিকটক কিলার’ শুধু একটি ক্রাইম সিরিজ নয়, বরং এটি ডিজিটাল যুগের এক চরম সতর্কবার্তা—সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, তা অনেক সময় সাজানো এবং ভয়াবহভাবে বিভ্রান্তিকর হতে পারে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ