ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানির পর আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দিয়েছিলেন উচ্চ আদালত।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এরপর ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক, যা আদালত মঞ্জুর করেছিলেন। আজ তিনি এই মামলায় জামিনে মুক্তি পেলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ