গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী
বরিশাল জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

গোপনে কিংবা আড়ালে নয়, উপযুক্ত আদালতে উন্মুক্তভাবে ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা হবে বলে স্পষ্ট মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লবের চেতনা ও ফ্যাসিবাদের বিচার:

আইনমন্ত্রী বলেন, "জুলাই বিপ্লবীদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। দেশে অপরাধ ও ফ্যাসিবাদের বিচার হবে স্পষ্ট ও স্বচ্ছভাবে, গোপনে নয়; উপযুক্ত আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে যেন তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।"

অনুষ্ঠানে বারের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আইনমন্ত্রী তাৎক্ষণিকভাবে বারের সংস্কার কাজের জন্য ২০ লাখ টাকা এবং প্রয়োজনীয় নতুন বই কেনার জন্য আপাতত ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। পাশাপাশি ভবনের সার্বিক নির্মাণকাজের সহায়তায় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন।

সরকারের ৬ মাসের সাফল্য ও বৈশ্বিক সংকট:

বর্তমান সরকারের নীতি তুলে ধরে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে দেশের মানুষের মাঝে আস্থা ও ভরসা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে দেশে অর্থনৈতিক সংকট রয়েছে এবং আমরা তা সমাধানের চেষ্টা চালাচ্ছি। সাধারণ মানুষকে আমরা মিথ্যা বা অবাস্তব আশ্বাস দিই না।"

আন্তর্জাতিক পরিস্থিতিতে তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "ইরান যুদ্ধের প্রভাবে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক তখনই বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়েছে। বাংলাদেশ সরকার পরিস্থিতি বিবেচনা করে সবার শেষে দাম বাড়ানোর চেষ্টা করেছিল।"

ফ্যামিলি কার্ড ও বিগত সময়ের মামলা প্রসঙ্গ:

সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড সম্পর্কে মন্ত্রী বলেন, "যারা বর্তমানে নেপথ্যে বা গুপ্ত-সুপ্ত অবস্থায় আছে, তারা ফ্যামিলি কার্ডের মতো কল্যাণমুখী উদ্যোগের বিরোধিতা করেছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের সব পরিবারের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।"

রাজনীতির নামে বিগত সময়ের হয়রানির কথা উল্লেখ করে তিনি বলেন, "শুধুমাত্র বিএনপি করার অপরাধে ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। এমনকি প্রায় ২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদেরকেও সেসব হত্যা মামলায় আসামির তালিকায় যুক্ত করা হয়েছিল।

মন্তব্য করুন