কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আরিফ মিয়া (৪৪) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ৫ জুন কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারারক্ষীরা গুরুতর অসুস্থ অবস্থায় ওই বন্দীকে গত ৫ জুন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা গেছে, মৃত আরিফের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর বাবার নাম আলেক মিয়া।

মন্তব্য করুন