কসবায় বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
কসবায় বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরছালিন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিতে আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত মুরছালিন উপজেলার ধজনগর বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খামারহাটি সীমান্ত এলাকায় একদল মানুষের ওপর বিএসএফ সদস্যরা অতর্কিত গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই মুরছালিন প্রাণ হারান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা সীমান্তে গুলির খবর পেয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে ও উত্তেজনা এড়াতে টহল জোরদার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন