পাকিস্তান সফর শেষে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ
পাকিস্তান সফর শেষে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সফর শেষ করে সরাসরি বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে প্যাট কামিন্সের দল। বুধবার (৬ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অজিদের পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশের পাশাপাশি এই তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালের পর প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে অস্ট্রেলিয়া। সিরিজের সবগুলো ম্যাচই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে।

  • ১ম ওয়ানডে: ৩০ মে, রাওয়ালপিন্ডি।

  • ২য় ওয়ানডে: ২ জুন, লাহোর।

  • ৩য় ওয়ানডে: ৪ জুন, লাহোর।

পাকিস্তান সফর শেষ করেই ৯ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অজিরা। এই সফরে তারা ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ওয়ানডে সিরিজ:

  • ১ম ওয়ানডে: ৯ জুন।

  • ২য় ওয়ানডে: ১১ জুন।

  • ৩য় ওয়ানডে: ১৪ জুন।

টি-টোয়েন্টি সিরিজ:

  • ১ম ম্যাচ: ১৭ জুন।

  • বাকি ম্যাচ: বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে।

দীর্ঘ বিরতির পর পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলের এই বাংলাদেশ সফর দেশের ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন