গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন
টুঙ্গিপাড়া থানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে থানা প্রাঙ্গণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি অভিযানে আসামি আটক করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

হঠাৎ এই অগ্নিসংযোগের ঘটনায় থানা এলাকার আশপাশে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।