পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহীর ডিআইজি আশিক সাঈদ

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহীর ডিআইজি আশিক সাঈদ

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ লাভ করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই পদক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বীরত্বপূর্ণ অবদান, সাহসিকতা, চাঞ্চল্যকর মামলার তদন্তে সফলতা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের বিশেষ স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে। ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম-সেবা পদক পাওয়ায় রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন