ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ ও ‘সাজানো’ নির্বাচন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। এটি একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন ছিল, যার অংশ হিসেবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলেও তিনি অভিযোগ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনাগুলোর উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গ টেনে তিনি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই। এমন একজনকে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী পদে বসানোয় ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সরকারকে মনে রাখতে হবে ব্যাংকিং খাতে ধস নামলে তার ভুক্তভোগী হবে দেশের সাধারণ জনগণ। ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না।
ইফতার অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ